পদোন্নতি না পেয়ে চাকরি ছাড়লেন সিআইডি প্রধান আকবর খান

0
1
পদোন্নতি না পেয়ে চাকরি ছাড়লেন সিআইডি প্রধান আকবর খান

পদোন্নতি না পাওয়ায় চাকরি থেকে স্বেচ্ছা অবসর নিয়েছেন বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ভারপ্রাপ্ত প্রধান আলি আকবর খান।

বৃহস্পতিবার (৪ জুন) পুলিশ হেডকোয়ার্টারের বিশেষ পুলিশ সুপার (প্রশাসন) এ এ এম হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ঐচ্ছিক অবসর গ্রহণ ও পিআরএলের আবেদন পাঠানোর বিষয় উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, ডিআইজি (অর্গানাইজড ক্রাইম) এবং ভারপ্রাপ্ত সিআইডি প্রধান আলি আকবর খান স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। আগামী ২ জুলাই থেকে এক বছরের পিআরএল মঞ্জুরের জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর আবেদন করেছেন। তার দাখিল করা আবেদন এতৎসঙ্গে প্রেরণ করা হলো।’

আরও বলা হয়, ‘এ অবস্থায় বর্ণিত কর্মকর্তার আবদনের প্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৪ ধারা মোতাবেক ঐচ্ছিক অবসর গ্রহণের এবং আগামী ২ জুলাই থেকে এক বছরের পিআরএল মঞ্জুরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’

এর আগে গত ১ জুন পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানের ভারপ্রাপ্ত দায়িত্বে নিয়োজিত করা হয় আলি আকবর খানকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here