আজ রাতে ইরানে ‘খুব নির্মম’ হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প

0
1
আজ রাতে ইরানে ‘খুব নির্মম’ হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার (১১ জুন) রাতে ইরানের ওপর ‘খুব নির্মম’ হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া শিগগিরই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দেশটির তেল ও গ্যাস অবকাঠামো এবং বাজারের নিয়ন্ত্রণ নেবে বলেও দাবি তার।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেছেন, ‘খুব দূরের ভবিষ্যতে নয়, আমরা ইরানের খার্গ দ্বীপ এবং তেলের অবকাঠামোর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান নিজেদের নিয়ন্ত্রণে নেব। তাদের তেল ও গ্যাস বাজারের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করব, ঠিক যেমনটি আমরা ভেনেজুয়েলার ক্ষেত্রে করেছি।’

এর আগে বুধবার (১০ জুন) ট্রাম্প দাবি করেছেন, ৪৯টি টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানের অভ্যন্তরে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। তিনি আরও দাবি করেন, এর মধ্যে কয়েকটি হামলা ইরানের রাজধানী তেহরান থেকে মাত্র ৬৪ কিমি দূরে করা হয়েছিল।

ট্রাম্পের নির্দেশে হামলার পর পাল্টা হামলা চালিয়েছে তেহরানও। বাহারাইন ও কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাটি লক্ষ্য করে হামলা চালিয়েছে দেশটি। হামলা হয়েছে হরমুজ প্রণালিতে থাকা দুটি জাহাজেও।

সামাজিকমাধ্যম এক্সে শেয়ার করা সবশেষ একটি আপডেটে সেন্টকম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাহিনী ইরান জুড়ে তাদের সামরিক নজরদারি সক্ষমতা, যোগাযোগ ব্যবস্থা এবং বিমান প্রতিরক্ষা স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়েছে।

এতে আরও বলা হয়েছে, ইরানের অযাচিত ও অব্যাহত আগ্রাসনের জবাবে মার্কিন বাহিনী আঞ্চলিক জলসীমায় চলাচলকারী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর জন্য হুমকি ইরানি লক্ষ্যবস্তুতে নির্ভুল অস্ত্র দিয়ে গোলাবর্ষণ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here