দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে-নামিবিয়ায় বসছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ

0
1
দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে-নামিবিয়ায় বসছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ

আসন্ন ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, টুর্নামেন্টটি শুরু হতে পারে ৪ অক্টোবর এবং ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ২১ নভেম্বর।

ক্রিকইনফো জানিয়েছে, গত মে মাসে আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় প্রাথমিক এই দিনতারিখ নিয়ে সম্মতি হয়েছে। চূড়ান্ত বিস্তারিত সূচি জুলাইয়ে এডিনবরায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় অনুমোদিত হওয়ার কথা।

দুই আসর পর ১০টির পরিবর্তে ২০২৭ সালে ফের ১৪ দলের বিশ্বকাপ দেখা যাবে। ফলে ম্যাচসংখ্যাও বাড়ছে। ৫৪টি ম্যাচের মধ্যে দক্ষিণ আফ্রিকার আটটি ভেন্যুতে অন্তত ৪১টি অনুষ্ঠিত হবে বলে ক্রিকইনফোর ধারণা।

জিম্বাবুয়েতে ৮ থেকে ১০টি ম্যাচ এবং নামিবিয়ায় ৩টি ম্যাচ আয়োজন করা হবে। জিম্বাবুয়ের ভেন্যুর সংখ্যাও মূল পরিকল্পনার দুটির পরিবর্তে তিনটিতে উন্নীত হয়েছে। ভিক্টোরিয়া ফলসকে হারারে স্পোর্টস ক্লাব ও কুইন্স স্পোর্টস ক্লাবের সঙ্গে যুক্ত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here