মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

0
1
মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

শুক্রবার (১২ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদারীপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী আই ট্রাভেল পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের চালকসহ অন্তত ২০ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় মহাসড়কে যানজট সৃষ্টি হলে খবর পেয়ে পরিস্থিতি স্বাভাবিক করে হাইওয়ে পুলিশ।

বাস দুটি মহাসড়ক থেকে সরিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মস্তফাপুর হাইওয়ে থানার সার্জেন্ট বায়েজিদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here