গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাংসারিক কলোহের জেরে স্ত্রী দুলালি বেগমকে (৫৫) হত্যার অভিযোগে স্বামী বিরাজ মিয়াকে আটক করেছে পুলিশ। স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এর আগে, সোমবার (২৯ জুন) সন্ধ্যায় উপজেলার দরবস্ত ইউনিয়নের গোশাইপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আটক বিরাজ মিয়া উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের সদর কলোনি গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে। গত ১৯ বছর আগে শাশুড়ি হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শ্বাশুড়ি হত্যা মামলায় কারাগারে থাকা বিরাজকে জামিন করেছিলেন খুনের শিকার স্ত্রী দুলালী বেগম।
নিহত স্ত্রী দুলালি বেগম উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চক সিংহডাঙ্গা গ্রামের দুলু মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার দিকে তুচ্ছ বিষয় নিয়ে সাংসারিক কলোহের জেরে স্ত্রী দুলালির বুকে একেরপর এক ছুরিকাঘাত করে স্বামী রিয়াজ। এতে ঘটনাস্থলেই মারা যান দুলালি। অবস্থা বেগতিক দেখে পাশের জমিতে পাটক্ষেতে আত্মগোপন করে রিয়াজ। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে তাকে আটক করে থানায় নেয় গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
সূত্র আরোও জানায়, এ হত্যার ঘটনার ১৯ বছর আগে বিরাজ তার স্বাশুড়ি সেলিনা বেগমকে একই ভাবে হত্যা করেছিলেন। এ মামলায় কারাগারে থাকাকালে স্ত্রী দুলালি বেগম তাকে জামিনে মুক্ত করেন।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, স্থানীয়দের খবরে ঘটনাস্থল থেকে হত্যায় অভিযুক্ত স্বামী বিরাজকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আজ দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।