আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোয় সুইজারল্যান্ড

0
2
আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোয় সুইজারল্যান্ড

আরেকটি আফ্রিকার দলের বিদায় হলো এবারের বিশ্বকাপ থেকে। বাংলাদেশ সময় শুক্রবার (৩ জুলাই) সকালে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড।

ম্যাচের দুইটি গোল দুই হাফে হয়েছে। দশম মিনিটে এমবোলো সুইজারল্যান্ডকে এগিয়ে দেন। দলের তরুণ মিডফিল্ডার জোহান মানজাম্বি মাঝমাঠ থেকে বল নিয়ে যান আলজেরিয়ার ডি-বক্সে। সেখানে গিয়ে এমবোলোকে পাস দেন এবং বল পেয়েও তা জালে জড়ান এই স্ট্রাইকার।

এরপর আক্রমণ করেছে আলজেরিয়া, তবে তাতে তেমন ধার ছিল না। ফলে এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় আফ্রিকার দেশটি।

বিরতি থেকে ফিরেই আবারও গোল পায় সুইসরা। দ্বিতীয় হাফে প্রথম মিনিটেই কাউন্টার অ্যাটাক থেকে সুইজারল্যান্ডকে আনন্দে ভাসান ড্যান এনডয়ে। এরপর দুই দলই আক্রমণ চালিয়েছে তবে গোল হয়নি।

শেষ দিকে একটি আক্রমণে সুইজারল্যান্ড প্রায় গোল পেয়েই গিয়েছিলো, তবে গোল লাইন থেকে বল ফিরিয়ে দেন আলজেরিয়ার গোলকিপার লুকা জিদান। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সুইসরা।

এই জয়ে শেষ ষোলোতে জায়গা করে নিল সুইসরা। গত তিন আসরেও (২০২২, ২০১৮ ও ২০১৪) সুইজারল্যান্ড শেষ ষোলোতে গিয়েছিলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here