স্পেনের দক্ষিণাঞ্চলে দাবানল: ১২ জন নিহত

0
1
স্পেনের দক্ষিণাঞ্চলে দাবানল : ১২ জন নিহত

স্পেনের দক্ষিণাঞ্চলীয় রাজ্য আন্দালুসিয়ার আলমেরিয়া প্রদেশে দাবানল শুরু হয়েছে। ইতোমধ্যে এই দুর্যোগ প্রদেশের ১২ জনের প্রাণ কেড়ে নিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে স্পেনীয় সংবাদমাধ্যম আরটিভিই।

নিহতরা সবাই প্রদেশের বেদার শহরের বাসিন্দা। দাবানলের সূত্রপাত হয়েছে পার্শ্ববর্তী শহর লস গাল্লাদোসে। সেই শহর থেকে অবশ্য এখন পর্যন্ত কোনো প্রাণাহানির সংবাদ আসেনি।

আন্দালুসিয়া রাজ্য সরকারের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও জরুরি পরিষেবা বিষয়ক মন্ত্রী আন্তোনিও সানজ এক শোকবার্তায় ১২ জনের প্রাণহানির ঘটনাকে ‘নজিরবিহীন ট্র্যাজেডি’ উল্লেখ করে বলেছেন, আন্দালুসিয়ায় এর আগে এত বড় ভয়াবহ দাবানল কখনও হয়নি।

এদিকে তাপপ্রবাহ এবং শুষ্ক আবহারওয়ার কারণে দাবানল কবলিত এলাকার পরিমাণ বেড়ে চলেছে। ব্যাপক মাত্রার এই দাবানল নিয়ন্ত্রণে স্পেনের সামরিক বাহিনীর ইমার্জেন্সি ইউনিটের ১৫০ জন সদস্যকে নিয়োগ করা হয়েছে।

আগুন এবং ভারী ধোঁয়ার কারণে আলমিরা শহরের প্রধন দু’টি সড়কে যান চলাচল বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

সূত্র : আনাদোলু এজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here