বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

0
5
বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

বন্যাকবলিত ১১টি জেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

সোমবার (১৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বন্যায় সাপের কামড়ের চিকিৎসার জন্য পর্যাপ্ত ওষুধ বরাদ্দ দেয়া হয়েছে দেশের বিভিন্ন হাসপাতালে। প্রত্যন্ত অঞ্চলে কাউকে সাপে কামড় দিলে দ্রুত হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করার জন্য সিভিল সার্জনদেরকে নির্দেশনা দেয়া হয়েছে।

মো. সাখাওয়াত হোসেন বলেন, দূষিত পানির কারণে ডায়রিয়া বা কলেরা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। স্যালাইনসহ পর্যাপ্ত ওষুধ মজুত রয়েছে।

মন্ত্রী বলেন, বন্যাকবলিত ১১টি জেলায় সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। এসব স্থানে চিকিৎসার জন্য চিকিৎসক ও নার্স প্রস্তুত রয়েছেন। পর্যাপ্ত ওষুধ রয়েছে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে।

এ সময় তিনি আরও বলেন, আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনার পরেই সরকার ব্যবস্থা নিয়েছে। কঠোর অবস্থান থেকে সরে আসেনি সরকার। হাসপাতালটি সংস্কারের জন্য যে নির্দেশনা দিয়েছে সরকার, সেগুলো বাস্তবায়নের পর পরিদর্শন করেই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here