হাম উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

0
1
হাম উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন হামে আক্রান্ত হয়ে ও ৬ জন হাম উপসর্গ নিয়ে মারা গেছে এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৬৮ জন।

মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৪ জুলাই পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৩ হাজার ২৪৪ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছে ১২২ জন। এখন পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ৭৩৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ১৪ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬ হাজার ২৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯২ হাজার ৩৮৩ জন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৬৭১জনের। এছাড়া নিশ্চিত হামে এ পর্যন্ত মারা গেছেন ৯৫ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here