ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৩৯ মামলা

0
1
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৩৯ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ২৩৯টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (১৪ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।

ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, ৬টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৩২টি মোটরসাইকেলসহ মোট ১০১টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩টি বাস, ৬টি ট্রাক, ২৬টি সিএনজি ও ১৩৯টি মোটরসাইকেলসহ মোট ২২৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩টি বাস, ২টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৫১টি সিএনজি ও ১১১টি মোটরসাইকেলসহ মোট ২৩১টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৭টি বাস, ৫১টি ট্রাক, ৫৪টি কাভার্ডভ্যান, ৫৬টি সিএনজি ও ১৮৬টি মোটরসাইকেলসহ মোট ৫২৮টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৭টি বাস, ৩টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৭৮টি সিএনজি ও ২২১টি মোটরসাইকেলসহ মোট ৪০৯টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩টি বাস, ১৪টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি, ১৮৮টি মোটরসাইকেলসহ মোট ৩২৮টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৬টি বাস, ১০টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৫৬টি মোটরসাইকেলসহ মোট ১৮১টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৬টি বাস, ৩টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ৮৫টি মোটরসাইকেলসহ মোট ২৩৭টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫৭৩টি গাড়ি ডাম্পিং ও ২২৮টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here