বন্যা পূর্বাভাস: মৌলভীবাজার ও হবিগঞ্জে সতর্কতা

0
2

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িক বন্যা দেখা দিতে পারে। বুধবার (১৫ জুলাই) প্রকাশিত সংস্থাটির সর্বশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, ভারী বৃষ্টিপাত ও উজানের পানির প্রভাবে মনু ও খোয়াই নদীর তীরবর্তী নিচু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এসব এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এছাড়া গাইবান্ধার তিস্তা নদীসংলগ্ন নিচু এলাকাতেও পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে।

বর্তমানে দেশের তিনটি নদীর পানি তিনটি পর্যবেক্ষণ কেন্দ্রে বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে রয়েছে গাইবান্ধার তারাপুর পয়েন্টে তিস্তা নদী, সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদী এবং নেত্রকোনার কলমাকান্দা পয়েন্টে সোমেশ্বরী নদী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here