নেত্রকোণায় রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

0
1
নেত্রকোণায় রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

নেত্রকোণায় রেললাইনের পাশ থেকে মুহিত খান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে শহরের রাজুর বাজার এলাকা সংলগ্ন রেললাইনের পাশে তার বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়।

মুহিত খান মোহনগঞ্জ উপজেলার পাইকুড়া গ্রামের মইনুল কবীর খানের ছেলে। তিনি পেশায় পোশাককর্মী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে রাজুর বাজার এলাকায় রেললাইনের পাশে একটি বিচ্ছিন্ন পা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশপাশে খোঁজাখুঁজি করে মরদেহের বাকি অংশ না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস সদস্যরা পাশের একটি ডোবায় প্রায় আধা ঘণ্টা অভিযান চালিয়ে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে।

নেত্রকোণা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ময়মনসিংহ থেকে মোহনগঞ্জগামী ট্রেন থেকে নামতে গিয়ে অথবা চলন্ত ট্রেনের খুব কাছাকাছি অবস্থান করায় তিনি ট্রেনের নিচে পড়ে যান।

নেত্রকোণা মডেল থানার ওসি আবুল খায়ের বলেন, মরদেহ উদ্ধার করে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম তারা সম্পন্ন করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here