টঙ্গীবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

উপজেলার সাধারণ ছাত্র ও মুসলিম জনতা এ প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

0
78
ফাইল ছবি

দখলদার ইসরায়েলের আগ্রাসন ও অমানবিক হত্যাকান্ডের বিরুদ্ধে এবং মসজিদুল আকসা পুনরুদ্ধারে ও অত্যাচারীত ফিলিস্তিনের সমর্থনে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৭ এপ্রিল ) বেলা ১২ টায় টঙ্গীবাড়ী উপজেলা মাঠ থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি টঙ্গীবাড়ী বাজার প্রদক্ষিণ শেষে উপজেলার কেন্দ্রীয় মসজিদের সামনে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, টঙ্গীবাড়ী উপজেলা বি এন পির দপ্তর সম্পাদক মাহাবুব ইসলাম রন্টি, সোনারং মহিলা মাদরাসার মুহাদ্দিস মেসবাহউদ্দিন, জামায়াত নেতা হেমায়েত উদ্দিন , ছাত্র প্রতিনিধি ফয়সাল শেখ,বায়োজিত, রিয়ামনি, মিথিলা, অর্ষি,শাহরিয়ার, নিপা, শাফায়াত, রিফাত সাফাত সহ বিভিন্ন শ্রেনী পেশার ধর্ম প্রান মুসলিম জনতা।

এসময় উপস্থিত বক্তব্যে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ইসরাইলি সশস্ত্র বাহিনী ফিলিস্তিনি নিরিহ জনগণের ওপর নির্যাতন চালিয়ে আসছে।নির্বিচারে হত্যা করছে। ফিলিস্তিনে মানবিক বিপর্যয় শুরু হয়েছে।চলমান হামলা ও সহিংসতার জন্য ইসরায়েল দায়ী। ফিলিস্তিনির মুসলিম জনগণের পক্ষে সমগ্র মুসলিম জাহানের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।

সভা শেষে মুসলিম জাহানের শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here