Home আন্তর্জাতিক গাজায় ইসরায়েলের বিমান হামলায় আরো ৩৮ জন নিহত

গাজায় ইসরায়েলের বিমান হামলায় আরো ৩৮ জন নিহত

গাজায় ইসরায়েলের বিমান হামলায় আরো ৩৮ জন নিহত
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে করে নারী ও শিশুসহ কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। এ হামলায় বহু মানুষ আহত হয়েছেন।

গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরুর পর এখন পর্যন্ত প্রায় ১৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গাজা শহরের শেজাইয়া পাড়ায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৩৮ জন ফিলিস্তিনি নিহত হন। চিকিৎসকরা জানান, হামলায় বহু সংখ্যক মানুষ আহত হয়েছেন।

গাজার ভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, নিহতদের মধ্যে আটজন নারী ও আটজন শিশু। এছাড়া ৮৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। হামলার শিকার ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনো ৩৪ জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশুও রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here