শেরপুরে বিনামূল্যে বিতরণের দুই হাজার ৮৭০কেজি চালসহ তিনটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করেছে যৌথবাহিনী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুসুমহাটি এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। এসময় চালের বস্তা বহনকারী দুইটি ব্যাটারীচালিত অটোরিক্সা জব্দ করা হয়। পরে অটোরিক্সার চালকদের জিজ্ঞাসাবাদে একই ইউনিয়নের হাতিআগলায় সরকারী চালের বস্তা পরিবর্তন করা হচ্ছে এমন তথ্য পেয়ে সেখানেও অভিযান চালায় যৌথ বাহিনীর অপর একটি দল।

এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যায় কয়েকজন যুবক। পরে সেখান থেকেও কয়েক বস্তা চাল এবং সরকারী খাদ্য গুদামের খালি বস্তা জব্দ করেন তারা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, এ বিষয়ে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

