মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জের ধরে ভাড়াটিয়া বাসায় ঘরের আড়ার সাথে স্ত্রীর ওড়না দিয়ে ফাসঁ লাগিয়ে আত্মহত্যা করেছেন স্বামী।
মঙ্গলবার (২০ মে) দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য মর্গে প্রেরণ করছে পুলিশ।
জানাগেছে, নিহত ইজাবুল (৪৫) টঙ্গিবাড়ী উপজেলার সিলিমপুর গ্রামের সিরাজুল ইসলাম এর বাসায় ভাড়া থেকে শ্রমিকের কাজ করতো। সে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চড়ইকুড়ি গ্রামের মহিবুল ইসলাম এর ছেলে। তার স্ত্রীর ইয়াসমিনের সাথে প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকত। সোমবার (১৯মে) ইজাবুল শ্রমিকের কাজ করে বাড়ি ফেরার পর স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হলে ইয়াসমিন রাগ করে রাত ৯টার দিকে তার পিতার বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার বাহাদুর পুর গ্রামের লাল চান এর বাসায় চলে যান। পরে ইজাবুল ঘরের দরজা বন্ধ করে শুয়ে পরে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে তার ভাড়াটিয়া বাসার ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে ঘরের বেড়ার ছিদ্র দিয়ে ওই বাড়ির লোকজন দেখতে পায় ইজাবুল ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাাগিয়ে ঝুলে রয়েছে। পরে বাড়ির লোকজন তার স্ত্রী ও টঙ্গিবাড়ী থানায় সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘরের দরজা ভেঙ্গে মৃতদেহ ঝুলন্ত অবস্থা হতে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার ওসি মহিদুল ইসলাম বলেন,নিহতের মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য প্ররণ করা হয়েছে। এ ব্যাপারে আনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

