সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

সকালে দুই বন্ধু মোটরসাইকেলযোগে সলঙ্গা মাছের আড়ত থেকে মাছ কিনে শাহজাদপুরের দিকে যাচ্ছিলেন।

0
242

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

রোববার ভোরে পাবনা-বগুড়া মহাসড়কের বোয়ালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মাটিকাটা গ্রামের শরিফুল ইসলাম ও তার বন্ধু শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের নাঈম সরকার।

বিষয়টি নিশ্চিত করেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ।

স্থানীয় সুত্রে জানা যায়, সকালে দুই বন্ধু মোটরসাইকেলযোগে সলঙ্গা মাছের আড়ত থেকে মাছ কিনে শাহজাদপুরের দিকে যাচ্ছিলেন। অপর দিকে শাহজাদপুর থেকে ছেড়ে আসা শাহজাদপুর ট্রাভেলস বোয়ালিয়া বাজার এলাকায় পৌছালে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু নিহত হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here