ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

0
89
ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ থেকে মুন্সিগঞ্জের ভবেরচর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন চালক, যাত্রীসহ সংশ্লিষ্ট সবাই।

রবিবার (১ জুন) ভোর ৫টার দিকে দাউদকান্দির বারপাড়া এলাকায় একটি কাভার্ড ভ্যানের চাকা ফেটে সেটি মহাসড়কে আড়াআড়িভাবে আটকে যায়।

একই সময়ে পেছনে থাকা আরেকটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একইভাবে আড়াআড়ি হয়ে যায়। এতে সড়কে চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

দাউদকান্দির শহীদনগর এলাকায় যানজটে আটকে থাকা ইউনিক পরিবহনের বাসচালক বিল্লাল হোসেন বলেন, “১৮ কিলোমিটার যেতে সময় লেগেছে পৌনে ৩ ঘণ্টা।”

বাসের যাত্রী মোস্তাক আহমেদ বলেন, “যানজট আর তীব্র গরমে বাসের যাত্রীরা অসুস্থ হয়ে পড়ছেন। কখন এই দুর্ভোগ শেষ হবে, তা কেউ জানে না।”

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বলেন, “দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় রেকার এনে কাভার্ড ভ্যান দুটি সরিয়ে নেওয়া হয়। যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here