২০২৬ সালের এপ্রিলে নির্বাচন: প্রধান উপদেষ্টা

ভাষণের শুরুতেই প্রধান উপদেষ্টা ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান। পরে হজ ও কোরবানির সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।

0
60

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। তিনি বলেছেন, নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। শুক্রবার (৬ জুন) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।

ভাষণের শুরুতেই প্রধান উপদেষ্টা ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান। পরে হজ ও কোরবানির সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।

প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচন কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে। এর আগেও বলা হয়েছে—এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে দেশে নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার, সরকার তাই করছে।

তিনি আরও বলেন, এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে জনগণের কাছে ভোটের রোডম্যাপ প্রদান করবে।

জুলাই মাসে ‘জুলাই সনদ’ ঘোষণা করা হবে বলেও ভাষণে জানান প্রধান উপদেষ্টা।

বন্দর নিয়ে তিনি বলেন, আমাদের অর্থনীতির হৃদপিণ্ড হচ্ছে চট্টগ্রাম বন্দর। এটির অবস্থা ভঙ্গুর, এজন্য আমরা এটিকে সংস্কার করতে চাই। এজন্য বাইরে থেকে অভিজ্ঞ মানুষ দিয়ে কাজ করানো হচ্ছে। বন্দর নিয়ে যেসব অপপ্রচার ছড়ানো হচ্ছে, সেসব থেকে জনগণকে সাবধান থাকতে বলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here