শেরপুরে অসুস্থ যুবদল নেতার পাশে বিএনপির কেন্দ্রীয় নেতা রুবেল

0
97
ফাইল ছবি

শেরপুরের শ্রীবরদী পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা হারুন অর রশিদ হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ খবর পেয়ে তাকে দেখতে ছুঁটে গেলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

রবিবার (২৯ জুন) দুপুরে শেরপুর জেলা সদর হাসপাতালে অসুস্থ হারুনকে দেখতে যান তিনি।

এসময় তিনি হারুনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসার পরামর্শের পাশাপাশি দ্রুত সুস্থতার কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, শেরপুর জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা অ্যাডভোকেট রেজুয়ান উল্লাহ, শ্রীবরদী পৌর ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুজ্জামান রিপন, উপজেলা শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, তরুণ সমাজকর্মী মনির, যুবদল নেতা উজ্জ্বলসহ যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং হারুনের পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, শনিবার (২৮ জুন) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হলে হারুন অর রশিদকে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here