জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তিতে রক্তদান কর্মসূচি পালন উপলক্ষে শেরপুরে প্রস্তুতি সভা করেছে জেলা বিএনপি। একইসাথে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সভা এটি।
মঙ্গলবার (১ জুলাই) জেলা শহরের বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ, যুগ্ম-আহ্বায়ক ফজলুর রহমান তারা, সফিকুল ইসলাম মাসুদ, এডভোকেট আব্দুল মান্নান, আবু রায়হান রুপন, সাইফুল ইসলাম, কামরুল হাসান ও প্রকৌশলী ফাহিম চৌধুরী প্রমুখ।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা, জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একইসাথে আগামী ৩ জুলাই যোদ্ধাদের স্মরণে রক্তদান কর্মসূচি বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন।

