দূষণের পরিমাণ বাড়লেও ঢাকার বায়ুমান আজও ‘মাঝারি’

0
60

বর্ষাকাল শুরু হতেই ঢাকার বায়ুমানে বৃষ্টির প্রভাব পড়েছে। বছরের বেশিরভাগ সময় বায়ুদূষণে বিশ্বের শীর্ষ শহরগুলোর তালিকায় বাংলাদেশের রাজধানীকে দেখা গেলেও গত কয়েকদিন ধরে ঢাকার বাতাসের মান ‘মাঝারি’শ্রেণিতে রয়েছে। আজও তার ব্যতিক্রম হয়নি।

আজ শুক্রবার সকাল বেলা ১১টায় ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ৯০, আইকিউ এয়ারের সূচকে যা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিভুক্ত। একই শ্রেণিতে অন্তর্ভুক্ত হলেও গতকালের চেয়ে ঢাকার বায়ুমানে আজ কিছুটা অবনতি হয়েছে। গতকাল প্রায় এই সময়ে ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ৬৯।

কণা দূষণের এই সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’শ্রেণিবদ্ধ করা হয়। আর ৫১ থেকে ১০০ পর্যন্ত একিউআই স্কোর ‘মাঝারি’হিসেবে বিবেচিত হয়ে থাকে। আজ দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৯।

এই সময়ে ১৬২ স্কোর নিয়ে বায়ুদূষণে বিশ্বের শীর্ষ শহর হিসেবে দেখা যায় চিলির সান্তিয়াগো। স্কোর ১৫৪ নিয়ে তারপরই ছিল লাহোর। এ ছাড়া ১৫৩, ১৫২ ও ১৩৪ নিয়ে পরের তিনটি স্থানে ছিল মিসরের কায়রো, কঙ্গোর কিনশাসা ও উগান্ডার কাম্পালা।

একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here