হ্যাককৃত ওয়েবসাইট ফিরে পেল ঢাবি

0
190
সংগ্রহিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হ্যাক হওয়া সাব ডোমেইন ওয়েবসাইট পুনরায় নিয়ন্ত্রণে এনেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইসিসিটি সেলের পরিচালক অধ্যাপক মোসাদ্দেক হোসেন কামাল তুষার এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক তুষার জানান, হ্যাক হওয়া সাব ডোমেইনটি বেশ পুরোনো ডিজাইনের ছিল, যা শিগগিরই পরিবর্তন করা হবে। তিনি বলেন, হ্যাকাররা বাহির থেকে শুধু একটি পেজ পরিবর্তন করেছে, কিন্তু লগ ইন করতে পারেনি। সাইটের নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করা হবে, এবং আমরা আশা করছি ভবিষ্যতে এমন সমস্যা আর হবে না।

অন্য সাইটগুলোতে কোনো আক্রমণ হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, সংশ্লিষ্ট পরিবর্তনগুলো চিহ্নিত করা হয়েছে এবং অ্যানালাইসিসের পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার রাতে হ্যাকাররা সাব ডোমেইনে একটি বার্তা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা আসিফ নজরুলকে নিরপেক্ষ অবস্থান নেওয়ার আহ্বান জানায়। এছাড়া শিক্ষার্থীদের ইসকন ইস্যুতে আন্দোলন জোরদার করার এবং প্রথম আলো ও ইসকনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয়।

প্রসঙ্গত, হ্যাক হওয়া সাব ডোমেইনটি (ssl.du.ac.bd) মূল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট নয়। এটি শিক্ষার্থীদের তথ্য ব্যবস্থাপনা ও একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত হয়। নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়ে এটি হ্যাক করা হয় বলে ধারণা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here