আবারও লোহিত সাগরে জাহাজে আক্রমণ হুতিদের

0
50

ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতিদের আক্রমণে লোহিত সাগরে একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে।সমুদ্র থেকে ছয়জন ক্রুকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় অন্তত তিনজন নিহত হওয়ার খবর জানিয়েছে একটি ইউরোপীয় নৌ মিশন।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সংস্থার তথ্য অনুসারে, সোমবার গ্রিস পরিচালিত, লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘ইটারর্নিটি সি’ ২৫ জন ক্রু সহ হামলার শিকার হয়।

ইউকেএমটি’র দাবি, ছোট একটি নৌযান থেকে ছোড়া রকেট-চালিত গ্রেনেডের আঘাতে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয় জাহাজটি।

হুতিরা জানিয়েছে, ইসরায়েলের দিকে যাচ্ছিল বলেই তারা ইটারর্নিটি সি জাহাজে আক্রমণ করেছে এবং তারা অনির্দিষ্ট সংখ্যক ক্রুকে ‘নিরাপদ স্থানে’ নিয়ে গেছে বলে দাবি করেছে।

হুতিরা ‘জীবিত অনেক ক্রু সদস্যকে অপহরণ করেছে’ বলে জানিয়েছে ইয়েমেনে অবস্থিত মার্কিন দূতাবাস। অবিলম্বে তাদের মুক্তির দাবি জানানো হয়েছে।

ফিলিপাইনের কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটির ক্রুদের মধ্যে ২১ জন তাদের নাগরিক ছিলেন। এ ছাড়া বাকিদের মধ্যে একজন রাশিয়ান নাগরিক যিনি আক্রমণে গুরুতর আহত হয়েছেন এবং একটি পা হারিয়েছেন।

রবিবার লাইবেরিয়ার পতাকাবাহী, গ্রিক-পরিচালিত আরেকটি পণ্যবাহী জাহাজ, ‘ম্যাজিক সিজে’তে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছিল হুথিরা। গত এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো জাহাজ ডোবালো হুথিরা।

তারা দাবি করেছে, জাহাজটি এমন একটি কোম্পানির মালিকানাধীন যারা ‘অধিকৃত ফিলিস্তিনের বন্দরে প্রবেশ নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here