দুর্যোগ ব্যবস্থাপনায় ১০ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দ

0
1
দুর্যোগ ব্যবস্থাপনায় ১০ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দ

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে। সরকার ২০২৬-২৭ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ খাতে ১০,৩৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে।

বৃহস্পতিবার (১১ জুন) বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব তথ্য তুলে ধরেন।

তিনি জানান, অতি দরিদ্র মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে ইজিপিপি কর্মসূচির আওতায় প্রায় ২০ লাখ গ্রামীণ শ্রমিকের জন্য নতুন কাজের সুযোগ তৈরি করা হয়েছে, যার এক-তৃতীয়াংশ নারী। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় কাজের বিনিময়ে টাকা (ক্যাশ) খাতে ১,৫১০ কোটি টাকা এবং গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) খাতে ১,৪৫৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে ৫২১ কোটি টাকা ব্যয়ে আধুনিক উদ্ধার সরঞ্জাম ও ১১টি এয়ারিয়াল প্ল্যাটফর্ম ক্রয় করা হবে। এছাড়া ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) অনুসারে ১০০টি ঘূর্ণিঝড় প্রস্তুতি কেন্দ্র এবং শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে।

অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, এই উদ্যোগগুলোর মাধ্যমে দেশের দুর্যোগ ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে এবং প্রাকৃতিক দুর্যোগে মানুষের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here