গোপালগঞ্জে কারফিউ ৩ ঘণ্টা শিথিল

0
100

গোপালগঞ্জ শহরে তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছে। এতে বেড়েছে যানবাহন চলাচল ও লোকজনের উপস্থিতি

গত বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঘিরে হামলা-সংঘর্ষের পর সেদিন রাত ৮টা থেকে চলছে কারফিউ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ওই হামলা চালায়। এতে সেদিন গুলিবিদ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় রমজান মুন্সি নামে আরেকজন বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। চলমান কারফিউ সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শিথিল করা হয়েছে।

এতে গোপালগঞ্জ শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত লঞ্চ ঘাট সংলগ্ন রাস্তায় প্রচুর ইজিবাইক, ব্যাটারিচালিত অটোরিকশা ও টেম্পু (মাহিন্দ্র) চলছে। সড়কে রয়েছে প্রাইভেটকার ও মোটরসাইকেল। জরুরি দরকারে বিভিন্ন গন্তব্যে ছুটছেন মানুষ। মূল সড়কের পাশের ও গলির ভেতর বেশ কিছু দোকান খুলেছে। তবে মার্কেট বন্ধ রয়েছে। বাজারের বেশিরভাগ দোকান খোলেনি।

কারফিউ শিথিল থাকলেও এ সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্কতার সঙ্গে টহল দিতে দেখা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here