আইনজীবী সাইফুল হত্যায় ১১৫ জনের নামে মামলা

0
116
সাইফুল ইসলাম আলিফ
সাইফুল ইসলাম আলিফ

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ১১৫ জনের নাম উল্লেখ করেছেন নিহতের বড় ভাই।

শনিবার (৩০ নভেম্বর) নগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ কালবেলাকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের বড় ভাই খানে আলম ১১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন।

এর আগে সাইফুল ইসলাম আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় ৩১ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here