হাসাইলে বিএনপির প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

0
81

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি’র) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যের প্রতিবাদে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির আয়োজনে শনিবার (১৯জুলাই) বিকাল ৫:৩০ মিনিটে হাসাইল বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে হাসাইল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসাইল বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।

এসময় বক্তব্য রাখেন হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান শেখ, সহ সভাপতি মো: নুরুজ্জামান দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: দুলাল গাজী, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল বেপারি।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন হাসাইল বানারী ইউনিয়ন বিএনপি নেতা মো: কাশেম শেখ, কাদির বেপারী, মজিবর খালাসি, ফারুখ মৃধ্যা, সেকান্তর শেখ, ইউনিয়ন যুব দলের আহবায়ক মিজান বেপারী, যুবদল নেতা আমান উল্লাহ পেদা, আলামিন মোল্লা, হানিফ মাঝি, ফারুখ চৌকিদার, বাবু শেখ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: শাহজাহান শেখ, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাফিউর দেওয়ান, সহ সাংগঠনিক সম্পাদক তুহিন গাজি সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here