শিল্পার নাম নেবেন না! পর্নোগ্রাফি-কাণ্ডে অভিযুক্ত রাজ কুন্দ্রা

পর্নোগ্রাফি মামলা বা আর্থিক তছরুপের সঙ্গে আমি আদৌ জড়িত কিনা, তা সময় বলবে। তবে সত্যকে বিকৃত করে ভুল বার্তা ছড়ানো ঠিক নয়। আমি বিশ্বাস করি, শেষ পর্যন্ত ন্যায় প্রতিষ্ঠিত হবে।

0
184

পর্নোগ্রাফি কেলেঙ্কারিতে ব্যবসায়ী রাজ কুন্দ্রার নাম বহুবার শিরোনামে এসেছে। তবে এ নিয়ে বার বার অভিনেত্রী স্ত্রী শিল্পা শেট্টির নাম টেনে আনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজ। শুক্রবার ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) রাজ এবং শিল্পার বাড়িতে তল্লাশি চালানোর পর বিষয়টি আবারও আলোচনার কেন্দ্রে চলে আসে।

ইডি-র হানার প্রসঙ্গে রাজ একটি বিবৃতিতে জানান, “এই মামলায় বার বার শিল্পার নাম টানা হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। আমার স্ত্রী কোনওভাবেই এর সঙ্গে জড়িত নন। আশা করি, ভবিষ্যতে কেউ এই বিষয়ে সীমা লঙ্ঘন করবেন না।”

রাজের বক্তব্য, তিনি গত চার বছর ধরে এই মামলায় তদন্তে সহযোগিতা করছেন। তিনি আরও বলেন, পর্নোগ্রাফি মামলা বা আর্থিক তছরুপের সঙ্গে আমি আদৌ জড়িত কিনা, তা সময় বলবে। তবে সত্যকে বিকৃত করে ভুল বার্তা ছড়ানো ঠিক নয়। আমি বিশ্বাস করি, শেষ পর্যন্ত ন্যায় প্রতিষ্ঠিত হবে।

অন্যদিকে, শিল্পার আইনজীবী স্পষ্ট জানান, ইডি-র হানার খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, সকাল থেকে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার হচ্ছে যে, শিল্পার বাড়িতে ইডি হানা দিয়েছে। এটি সত্য নয়। যতটুকু জানি, রাজ কুন্দ্রা তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন।

রাজ কুন্দ্রার এই বিবৃতি তাঁর এবং শিল্পার অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সময়ই বলবে, মামলার পরিণতি কোন দিকে মোড় নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here