যুব উন্নয়ন অধিদপ্তরে বড় নিয়োগ: ১২০টি পদে আবেদন

0
252

যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ৯টি ক্যাটাগরিতে ১৩ থেকে ১৮তম গ্রেডে মোট ১২০টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২ ডিসেম্বর ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।

পদ ও যোগ্যতা
১. কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমান। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

২. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২
যোগ্যতা: স্নাতক ডিগ্রি। সাঁটলিপিতে বাংলায় ৪৫ শব্দ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং মুদ্রাক্ষরে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৩. জুনিয়র প্রশিক্ষক (পোশাক)

পদসংখ্যা: ৮
যোগ্যতা: এইচএসসি বা সমমান এবং পোশাক তৈরি ট্রেডে প্রশিক্ষণ ও এক বছরের অভিজ্ঞতা।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৪. জুনিয়র ডেমোনেস্ট্রেটর (ব্লক ও বাটিক)

পদসংখ্যা: ২
যোগ্যতা: একই।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৫. প্রদর্শক

পদসংখ্যা: ১৯
যোগ্যতা: যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি বা পশুপালন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত।
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

৬. গাড়িচালক

পদসংখ্যা: ২৩
যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স।
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

৭. হিসাব সহকারী কাম মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১
যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি। টাইপিংয়ে বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৮. ক্যাশিয়ার

পদসংখ্যা: ৫৮
যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৯. ইলেকট্রিশিয়ান কাম পাম্প অপারেটর

পদসংখ্যা: ৫
যোগ্যতা: এইচএসসি এবং ইলেকট্রিক্যাল ট্রেডে প্রশিক্ষণ।
বেতন: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
আবেদনের প্রক্রিয়া
অনলাইনে ফরম পূরণ করতে হবে এই ওয়েবসাইটে।

১-৮ নম্বর পদের জন্য ২২৩ টাকা এবং ৯ নম্বর পদের জন্য ১১২ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে জমা দিতে হবে।

সমস্যার জন্য টেলিটকের হেল্পলাইন ১২১-এ কল করুন অথবা alljobs.query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইল করুন।

আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন দ্রুত!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here