ভূমি মন্ত্রণালয়ে ২৭৮ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইট অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট থেকে বিপিএসসি ফরম-৫-এ পূরণ করে আবেদন করতে হবে।

0
337

ভূমি মন্ত্রণালয়ের অধীন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নন-ক্যাডারে ২৭৮ জন উপসহকারী সেটেলমেন্ট অফিসার (কানুনগো) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে।

পদের বিবরণ
পদের নাম: উপসহকারী সেটেলমেন্ট অফিসার (কানুনগো)
পদসংখ্যা: ২৭৮
বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

শিক্ষাগত যোগ্যতা:
স্নাতক বা সমমানের ডিগ্রি (অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ) অথবা স্নাতকোত্তর ডিগ্রি (অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ) অথবা চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি। (শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।)

অভিজ্ঞতা: জরিপসংশ্লিষ্ট কাজে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইট অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট থেকে বিপিএসসি ফরম-৫-এ পূরণ করে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণের সময় নন-ক্যাডার পদের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রয়োজনীয় তথ্য নিশ্চিত করতে হবে।

আবেদন ফি: ৫০০ টাকা।

আবেদনের সময়সীমা:
১৫ ডিসেম্বর ২০২৪ থেকে ১৬ জানুয়ারি ২০২৫ পর্যন্ত।

আবেদন ফি জমা দিতে হবে টেলিটকের মাধ্যমে। নির্ধারিত ফরম পূরণের পর এসএমএসের মাধ্যমে ফি পরিশোধের নির্দেশনা পাওয়া যাবে।

বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে ভিজিট করার পরামর্শ দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here