মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুলছে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’

‘পুষ্পা: দ্য রাইজ’ যেমন দর্শকদের মন জয় করেছিল, ঠিক তেমনই দ্বিতীয় ভাগের প্রতিও প্রত্যাশা তুঙ্গে।

0
178

প্রেক্ষাগৃহে ওঠার আগেই রেকর্ডের পর রেকর্ড ভাঙছে আল্লু অর্জুনের বহুল প্রতীক্ষিত ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’। ৫ ডিসেম্বর মুক্তি পেতে যাওয়া এই ছবিটি ইতোমধ্যেই অগ্রিম বুকিংয়ে তাক লাগানো সাফল্য অর্জন করেছে। মাত্র এক দিনেই বিক্রি হয়েছে ১০ লক্ষ টিকিট। অনলাইন টিকিট বুকিং প্ল্যাটফর্ম ‘বুক মাই শো’-তে এই নজিরবিহীন সাফল্য ছবিটির জনপ্রিয়তার প্রমাণ।

অগ্রিম বুকিংয়ে ইতোমধ্যেই ‘পুষ্পা ২’ ভেঙে দিয়েছে ‘বাহুবলী ২’, ‘কেজিএফ চ্যাপ্টার ২’ এবং ‘কল্কি ২৮৯৮ এডি’-এর রেকর্ড। বিশেষজ্ঞরা মনে করছেন, বক্স অফিসে মুক্তির দিন থেকেই নতুন ইতিহাস গড়বে সুকুমার পরিচালিত এই ছবি।

প্রথম দিনের অগ্রিম বুকিং থেকেই ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় ৫০ কোটি টাকা। Sacnilk-এর তথ্য অনুযায়ী, শুধুমাত্র তেলুগু ভাষায় প্রি-বুকিংয়ের মাধ্যমে আয় হয়েছে ১৭.১৬ কোটি টাকা। হিন্দি ভাষায় আয় প্রায় ১২ কোটি টাকা, আর মালয়ালিতে আয় ১.০২ কোটি টাকা।

দর্শকদের উন্মাদনা ও আগ্রহের জেরে ছবিটির বক্স অফিস সংগ্রহের এই ধারা মুক্তির পর আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। ‘পুষ্পা: দ্য রাইজ’ যেমন দর্শকদের মন জয় করেছিল, ঠিক তেমনই দ্বিতীয় ভাগের প্রতিও প্রত্যাশা তুঙ্গে।

কোভিড পরবর্তী সময়ে দর্শকদের হলে ফেরানোর অন্যতম মাধ্যম ছিল এই ছবির প্রথম অংশ। এবার দ্বিতীয় ভাগে আল্লু অর্জুন আবারও প্রমাণ করবেন কেন তিনি ভারতের অন্যতম জনপ্রিয় তারকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here