সরকারি সফরে চীন গেলেন সেনাবাহিনী প্রধান

0
57

সরকারি সফরে আজ বৃহস্পতিবার চীনের উদ্দেশে রওনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

এদিন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সফরকালে ওয়াকার-উজ-জামান চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান ২৭ আগস্ট বাংলাদেশে ফিরবেন বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here