বিয়ে করাটাই সবচেয়ে বড় ভুল

0
178

ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বিয়ে করাটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। ব্যক্তিজীবনে দুইবার বিয়ের পরও তিশার এই মন্তব্য সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

২০১৪ সালে ভালোবেসে ফারজানুল হককে বিয়ে করেছিলেন তিশা। এই সংসারে এক মেয়ে ও এক ছেলের মা হয়েছিলেন তিনি। তবে চার বছরের মাথায়, ২০১৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর দীর্ঘ সময় ‘সিঙ্গেল মাদার’ হিসেবে জীবন কাটিয়ে ২০২২ সালে মো. আসকারকে বিয়ে করেন।

বিয়েকে জীবনের সবচেয়ে বড় ভুল বলার কারণ নিয়ে বিস্তারিত না বললেও তিশা উল্লেখ করেন, “আমার মনে হয়, আমার বাচ্চাদেরও আমি বিয়ে দেব না। মানে, তাদের বিয়ের জন্য কোনো চাপ বা উৎসাহ দেব না। তবে যদি তারা নিজেরা বিয়েতে আগ্রহী হয়, তাহলে আটকাবো না।

তিনি আরও যোগ করেন, বিয়ে একটি বড় দায়িত্ব, বিশেষ করে মেয়েদের জন্য। তাদের নতুন পরিবেশে মানিয়ে নিতে হয়। আমার সন্তানরা যদি এটি মেনে নিতে চায়, আমি আপত্তি করব না। তবে তাদের উৎসাহিত করব না। এটা একান্তই তাদের ইচ্ছার ওপর নির্ভর করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here