ড. ইউনূসের সঙ্গে ২৭ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ৯ ডিসেম্বর

0
116
ড. মুহাম্মদ ইউনূস
ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আগামী ৯ ডিসেম্বর সাক্ষাৎ করবেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ দেশের রাষ্ট্রদূত।

বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ র‌ফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ৯ ডিসেম্বর ঢাকায় প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের রাষ্ট্রদূত (২০ জন অনাবাসী রাষ্ট্রদূতসহ) এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ মোট ২৮ জন সমবেতভাবে বৈঠক করবেন বলে আশা প্রকাশ করা যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকার প্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগ এবারই প্রথম। এ বৈঠক বাংলাদেশ ও ইইউয়ের সম্পর্ক আরো সুসংহত করবে।

র‌ফিকুল আলম বলেন, সম্প্রতি বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে কাজাখস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সে দেশে উচ্চশিক্ষার্থে গমনেচ্ছু বাংলাদেশি শিক্ষার্থীদের ব্যাংককে অবস্থিত কাজাখস্তান দূতাবাস থেকে ভিসা প্রদান করতে সম্মত হয়েছে। এছাড়া চলমান আলোচনার অংশ হিসেবে সম্প্রতি বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে তারা ভিএফএস গ্লোবালের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের ভিসা প্রদানে আগ্রহী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here