বাজার মনিটরিংয়ে জেলা কৃষি বিপণন অধিদপ্তর

গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় বাজার তদারকির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রেতারা।

0
297

মানিকগঞ্জের বাজারে ভোজ্য তেলের সরবরাহ ঠিক আছে কিনা, তা তদারকি করতে অভিযান চালায় জেলা কৃষি বিপণন অধিদপ্তর।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার টাউন বাজারে এ অভিযান চালানো হয়।

অভিযানে দেখা যায়, বাজারের দোকানগুলোতে ভোজ্য তেলের সরবরাহ কম থাকলেও দাম স্থিতিশীল রয়েছে। তবে, বেশ কিছু দোকানে পণ্যের মূল্য তালিকা নিয়মিত হালনাগাদ করা হয়নি। এই কারণে সংশ্লিষ্ট দোকানদারদের সতর্ক করা হয় এবং পরবর্তী সময়ে সঠিক নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়।

জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. মোরশেদ আল মাহমুদ জানান, আমরা আজ বাজার পর্যবেক্ষণ করেছি এবং দেখেছি ভোজ্য তেলের সরবরাহ তুলনামূলক কম। ক্রেতাদের সাথে কথা বলেছি তারা বলেছেন তেলের বোতলের গায়ে যে মূল্য দেওয়া আছে সেই দামেই তারা কিনছেন। বিক্রেতারা বলেছেন, ডিলাররা তাদের নিয়মিত তেল সরবরাহ করছেন না। আমরা এ বিষয়ে কাজ করছি। আর কিছু দোকানে মূল্য তালিকা হালনাগাদ নেই। তাদেরকে সতর্ক করা হয়েছে এবং নিয়মিত হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।

গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় বাজার তদারকির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রেতারা। নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখার প্রতি আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here