নির্বাচন যথা সময়ে হবে: উপদেষ্টা শারমীন এস মুরশীদ

0
46

সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশীদ বলেছেন, নির্বাচন যথা সময়ে হবে। নির্বাচনের পথে যদি অতিরিক্ত সহিংসতা হয় তাহলে নির্বাচন ভঙ্গুর হয়ে যাবে। ফলে সেটা জেনো না হয় সেকারণে পুলিশ প্রশাসনের সঙ্গে জনগণকেও সরকারের পাশে এগিয়ে আসতে হবে। আপনার এলাকায় জেনো সহিংসতা না হয় সে খেয়াল রাখা আপনাদের দায়িত্ব।

তিনি বলেন, সবাই বসে আছি কবে নির্বাচন হবে, সবাই মিলে যদি আমরা সহযোগিতার হাত বাড়ায় তাহলে নির্বাচন সহজ হবে। ড. ইউনূসের নেতৃত্বে সরকার দেশ গঠনে কাজ করে যাচ্ছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৬ বছরের অনিয়ম দূর্নীতি এক বছরেই নির্মূল করা যাবে না। নতুন বাংলাদেশে শিশু ও মহিলাদের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিশেষভাবে কাজ করে যাচ্ছে। অভিভাবকদের পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। আমাদের শিশুদেরকে যদি আমরা সঠিক পথে গড়ে তুলতে না পারি তাহলে আমরা বিশ্বের কাছে হেরে যাবো।

বাংলাদেশ কমার্স ব্যাংক লিঃ নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের সভাপতি আক্তার হোসেন ।

অনুষ্ঠানে ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরিক্ষায় অংশ নেয়া ১৯৯ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।