৯ ডিসেম্বর ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

0
184

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, ‘ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া ঢাকায় আরও কয়েকটি বৈঠক করবেন তিনি।’

ভারতের পররাষ্ট্র সচিব ৯ ডিসেম্বর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফরেন অফিস কনসালটেশন করবেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, এটি বাংলাদেশের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগের অংশ।

গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর এই প্রথম উচ্চপর্যায়ের বৈঠকে শামিল হচ্ছে দুই দেশ। যদিও ড. ইউনুস সরকারের গত চার মাসে দু-দেশের তিনটি টেকনিক্যাল কমিটি বৈঠক করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here