রাকসুর নির্বাচনী প্রচারণা শুরু আজ: মানতে হবে যেসব নিয়ম

0
50

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচারণা আজ সোমবার থেকে শুরু হয়েছে। এই প্রচারণা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত। তবে প্রার্থীদের কঠোরভাবে মানতে হবে নির্বাচনী আচরণবিধি।

প্রচারণার সময় ও সীমাবদ্ধতা

  • সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে।
  • ভোটের ২৪ ঘণ্টা আগে প্রচারণা সম্পূর্ণ বন্ধ থাকবে।
  • প্রার্থী ও ভোটার ছাড়া অন্য কেউ প্রচারণায় অংশ নিতে পারবেন না।

পোস্টার ও প্রচারণার নিয়ম

  • শুধু সাদা-কালো পোস্টার ব্যবহার করা যাবে।
  • আকার: সর্বোচ্চ ৬০ সেমি দৈর্ঘ্য ও ৪৫ সেমি প্রস্থ।
  • ভবনের দেয়ালে লেখালেখি বা পোস্টার লাগানো নিষিদ্ধ।
  • প্রার্থী পরিচিতি সভা ছাড়া অন্য কোনো সভায় মাইক ব্যবহার করা যাবে না।
  • সভা-সমাবেশের শর্ত
  • হলে প্রবেশ: শুধুমাত্র রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে।
  • ছাত্ররা ছাত্রীদের হলে,
  • ছাত্রীদের ছেলেদের হলে প্রবেশ করতে পারবেন শুধু পরিচিতি সভার জন্য।
  • ক্যাম্পাসে সভা আয়োজন করতে চাইলে প্রক্টরকে আগে জানাতে হবে।

আচরণবিধি

  • পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
  • বহিরাগত কাউকে আবাসিক হলে থাকতে দেওয়া যাবে না।
  • ভয়ভীতি, বলপ্রয়োগ, ভোটে বাধা দেওয়া নিষিদ্ধ।
  • হল ও একাডেমিক ভবনের ভেতরে মিছিল বা সমাবেশ করা যাবে না।
  • প্রচারণায় মানহানিকর, অশালীন বা উসকানিমূলক বক্তব্য দেওয়া যাবে না।

শাস্তির বিধান

  • নিয়ম ভঙ্গ করলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।
  • বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তির মুখোমুখি হতে হবে।

রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানিয়েছেন, আজ থেকে প্রচারণা শুরু হচ্ছে এবং প্রার্থীরা আচরণবিধি মেনে প্রচার চালাতে পারবেন। তবে কিছু নিয়ম এখনো সংযোজনের অপেক্ষায় আছে, যা আজকের মধ্যেই চূড়ান্ত করা হবে।