রাজধানীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

0
59

রাজধানীর মোহাম্মদপুর থানার ওয়েস্ট ধানমন্ডি এলাকা থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল এবং একটি ম্যাগাজিনসহ এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওই যুবকের নাম কাউসার হোসেন (২৪)। তার হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে পিস্তল ও ম্যাগাজিনটি উদ্ধার করা হয়।

রবিবার দুপুরে র‍্যাব-২ এর সহকারী পরিচালক (এএসপি) খান আসিফ তপু এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত কাউসার রাজধানীর আশপাশের এলাকায় অবৈধ অস্ত্রের মাধ্যমে জমি দখল, চাঁদা আদায় ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এছাড়া, অস্ত্র দেখিয়ে সাধারণ মানুষের মধ্যে ভয় সৃষ্টি করা ছিল তার প্রধান কৌশল।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুস্কৃতিকারীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।