আড়ালে থাকা প্রথম বিয়ের কথা স্বীকার করলেন পরীমণি

0
62

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি অভিনয় জীবনের চেয়ে বেশি আলোচনায় থাকেন তার ব্যক্তিগত জীবন নিয়ে। এবার এক পডকাস্ট অনুষ্ঠানে তিনি তার আড়ালে থাকা প্রথম বিয়ের কথা স্বীকার করেছেন।

মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে অতিথি হয়ে পরীমণি জানান, অভিনয়ে ক্যারিয়ার গড়ার আগে তিনি তার খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “হ্যাঁ, আমার সৎস্বামী ছিল।”

ইসমাইলের সঙ্গে পরীর বিয়ের বিষয়টি আলোচনায় এসেছিল গত বছর নভেম্বরে, যখন ইসমাইলের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পুরোনো ছবি ভাইরাল হয়। তখন পরীর নীরবতাও এই বিয়ের সত্যতা নিশ্চিত করেছিল।

একাধিক বিয়ে নিয়ে তৈরি হওয়া গুঞ্জন প্রসঙ্গে পরীমণি বলেন, “আমার না আসলে ১২টা বিয়ে করার ইচ্ছা আছে। ছোটবেলা থেকে আমি মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। এটা আসলে রিউমারটা (গুঞ্জন) এভাবে স্টাবলিশ (প্রতিষ্ঠিত) হবে—সেটা আমি বুঝি নাই। তাহলে আমি কোনো দিনই বলতাম না।”

অনুষ্ঠানের সঞ্চালক শেখ সাদির (যার সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল) প্রসঙ্গ তুললে পরীমণি হাসতে হাসতে বলেন, “ও আমার ছোট ভাই। ছোট ভাইয়ের মতো।”

নিজেকে সিঙ্গেল কিনা জানতে চাওয়া হলে এই নায়িকা বলেন, “না। শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, তা কেউ বিশ্বাস করবে না। আমি নিজেই বিশ্বাস করি না। আমার কোনো না কোনোভাবে সবসময় প্রেম প্রেম ফিল হয় এবং এটি থাকা ভালো।”

উল্লেখ্য, চার বছর আগে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে গিয়ে নায়ক শরিফুল রাজের সঙ্গে পরীর পরিচয় হয়, যা পরে বিয়েতে গড়ায় এবং তাদের একটি ছেলে সন্তান হয়। তবে রাজের সঙ্গে সেই বিয়ে টেকেনি।