‘বাঘি ৪’ সিনেমায় সোনাম

0
118

বলিউড অভিনেত্রী সোনাম বাজওয়া এবার ‘বাঘি ৪’ সিনেমার অংশ হতে যাচ্ছেন। ‘হাউসফুল ৫’ সিনেমায় অভিনয়ের পর এবার এই অ্যাকশন-প্যাকড ফ্র্যাঞ্চাইজির নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন তিনি। সম্প্রতি টাইগার শ্রফ তার সোশ্যাল মিডিয়ায় সোনামের একটি ছবি শেয়ার করে তাকে ‘বাঘি’ ইউনিভার্সে স্বাগতম জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।

টাইগার শ্রফ সোশ্যাল মিডিয়ায় এ নায়িকার ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘রেবেল পরিবারে নতুন সদস্যকে স্বাগতম! সোনাম বাজওয়াকে আমাদের সঙ্গে পেয়ে আমরা খুবই উচ্ছ্বসিত।’

‘বাঘি ৪’ সিনেমায় সোনামের যুক্ত হওয়া এরই মধ্যে ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। ‘বাঘি ৪’ সিনেমাটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। সিনেমায় টাইগার শ্রফ ও সোনাম বাজওয়ার মধ্যকার রোমান্স ও অ্যাকশনের কেমিস্ট্রি দেখানো হবে।

প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা জানিয়েছেন, তিনি শুরু থেকেই চেয়েছিলেন নতুন কাস্টিং নিয়ে সিনেমাটি নির্মাণ করতে এবং সোনামের যোগদান তাদের সেই লক্ষ্য পূরণ করতে চলেছে।

‘বাঘি ৪’ সিনেমাটি ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর মুক্তি পাবে। সিনেমায় টাইগার শ্রফ, সোনাম বাজওয়া ও সঞ্জয় দত্তের অভিনয়ের পাশাপাশি থাকবে আকর্ষণীয় অ্যাকশন দৃশ্য, যা দর্শকদের এক অন্যরকম অভিজ্ঞতা দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here