রোববার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ তার পক্ষে দেওয়া রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেন। শুনানিতে আইভীর পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সারা হোসেন।
এর আগে গত মে মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।
গত বছরের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের আদমজী এলাকায় গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পরদিন তার গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়।
ঘটনার দুই মাস পর, ২৩ সেপ্টেম্বর নিহত মিনারুলের ভাই নাজমুল হক বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৩২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় এজাহারভুক্ত ১২ নম্বর আসামি ছিলেন সেলিনা হায়াৎ আইভী। পরবর্তীতে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা হয়।
উল্লেখ্য, গত ৯ মে আইভীকে নারায়ণগঞ্জের পশ্চিম দেওভোগে নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ২৭ মে দুই দিনের রিমান্ড শেষে আইভীকে আবারও কারাগারে পাঠানো হয়।