১৯ নভেম্বর বিএনপি, জামায়াতে ইসলামীসহ ১২ দলের সঙ্গে সংলাপের প্রস্তুতি নিচ্ছে ইসি

0
58

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আগামীকাল বুধবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ মোট ১২ দলের সঙ্গে সংলাপে বসবে।

সোমবার (১৭ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, চার দিনব্যাপী এই সংলাপে মোট ৪৮টি নিবন্ধিত দলকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং নতুন দুইটি দল যুক্ত হওয়ায় এখন নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫। এছাড়া, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এবং তিনটি দলের নিবন্ধন বাতিল হয়েছে।

ইসি সূত্র জানায়, বুধবার সকালের অধিবেশনে অংশ নেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএজেএমপি), ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)।

বিকেল সেশনে সংলাপে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আগামীকাল বুধবার (১৯) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।