মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার ঘটনায় গ্রেপ্তার ৫

0
100

কুমিল্লার চৌদ্দগ্রামে কেন্দ্রীয় কৃষক লীগ নেতা ও মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে জুতার মালা পরিয়ে লাঞ্ছনার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তার উজ জামান।

এর আগে, সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের মজুমদার বাড়ির আব্দুল হক মজুমদারের ছেলে ইসমাইল হোসেন মজুমদার (৪৩), একই বাড়ির মৃত সুলতান আহম্মেদ মজুমদারের ছেলে জামাল উদ্দিন মজুমদার (৫৮), কুলিয়ারা ভূঁইয়া বাড়ির মৃত এছাক ভূঁইয়ার ছেলে ইলিয়াছ ভূঁইয়া (৫৮), পাশের নাঙ্গলকোট থানাধীন রায়কোট উত্তর ইউনিয়নের রায়কোট গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে এবং কুলিয়ারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আবুল কালাম আজাদ (৪৮) ও চাঁদপুর জেলার সদর থানার মইশাদী গ্রামের মো. জাকির হোসেনের ছেলে ইমতিয়াজ আব্দুল্লাহ্ সাজ্জাদ (১৯)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here