গণঅধিকার পরিষদে যোগ দিলেন মডেল মেঘনা আলম

0
77

আলোচিত মডেল মেঘনা আলম গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) তিনি দলের প্রাথমিক সদস্য পদ পূরণ করেন বলে জানিয়েছে দলটি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, মেঘনা আলম ঢাকা-৮ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং এই আসন থেকেই নির্বাচনে অংশ নেবেন।

এর আগে গত বুধবার (২৪ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে ঢাকা-৮ আসন থেকে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দেন মেঘনা আলম।

ফেসবুক পোস্টে তিনি তার নির্বাচনী পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, ঢাকা-৮ আসনকে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য। এ জন্য আধুনিক সিসিটিভি ব্যবস্থা চালু করা হবে এবং রাস্তাঘাটে চলাচল বা পারাপারের সময় যেন কোনো নারী শারীরিক হেনস্তার শিকার না হন, তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।