বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, ড. কামাল হোসেন বর্তমানে ফুসফুসজনিত সমস্যায় ভুগছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। তিনি দেশবাসীর কাছে ড. কামাল হোসেনের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
এর আগে গত বুধবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে উপস্থিত হয়েছিলেন ড. কামাল হোসেন। এরপরই তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।