ফরিদপুর-৪ আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার রায় বহাল রাখল আপিল বিভাগ

0
63

ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট বহাল রাখার রায় দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার (৫ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১১ ডিসেম্বর হাইকোর্ট এক রায়ে ফরিদপুর-৪ সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগি এবং হামিরদি ইউনিয়ন দুটিকে ফরিদপুর-২ আসনের নগকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশনের প্রকাশিত প্রজ্ঞাপনকে অবৈধ ঘোষণা করেন।

গত ২২ সেপ্টেম্বর হাইকোর্ট এক রুল জারি করে জানতে চেয়েছিলেন যে, কেন নির্বাচন কমিশনের এই প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করা হবে না।

ফরিদপুর-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. শহিদুল ইসলাম বাবুল এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুবুর রহমান দুলালসহ মোট পাঁচজনের পক্ষ থেকে হাইকোর্টে এই রিটটি দায়ের করা হয়েছিল।