ময়মনসিংহ নগরীতে ল্যাস্পপোস্ট চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।নিহতরা হলেন, নগরীর মাদ্রাসা কোয়াটার এলাকার সেলিম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৭)। সে পেশায় মাছ বিক্রেতা। অপরজনের নাম রাকিব মিয়া। তবে, তার পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টার দিকে নগরীর জিলাস্কুল হোস্টেল মাঠে এই ঘটনা ঘটে।ধ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (এসআই) নজরুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ঠে দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, নগরীর জিলাস্কুল হোস্টেল মাঠের পরিত্যাক্ত টিন শেডের পিছনে অকেজো ল্যাস্পপোস্ট চুরি করতে উঠে রাকিব। রাকিব ল্যাস্পপোস্টে উঠে কাটার সময় পাশে থাকা বৈদ্যুতিক তারের সাথে লেগে ঝলসে যায়। বিষয়টি হৃদয় দেখতে পেয়ে তাকে বাঁচাতে যায়। বাঁচাতে গিয়ে রাকিব নিজেও বিদ্যুৎস্পৃষ্ঠ হয়। এতে ঘটনাস্থলেই রাকিব মারা যায়। গুরুতর আহত হয় হৃদয়। পরে স্থানীয়রা টের পেয়ে দু’জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
এসআই নজরুল ইসলাম বলেন, ওই যুবককে হাসপতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে, নিহতের স্বজনরা মরদেহ নেয়ার জন্য চিৎকার চেঁচামেচি করছে।