সব ওয়াজ মাহফিল স্থগিত করলেন আমির হামজা

0
55

নিরাপত্তা জনিত উদ্বেগ এবং বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিজের পূর্বনির্ধারিত সকল ওয়াজ ও তাফসীর মাহফিল স্থগিত করার ঘোষণা দিয়েছেন আলোচিত ইসলামী বক্তা আমির হামজা।

তিনি আসন্ন জাতীয় নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবেও আলোচনায় রয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা দেশবাসীকে জানান।

পোস্টে তিনি উল্লেখ করেন, বর্তমানের কঠিন ও প্রতিকূল পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন প্রান্তের সব সিডিউল বাতিল করতে তিনি বাধ্য হয়েছেন। এই আকস্মিক সিদ্ধান্তের জন্য আয়োজক কমিটিগুলোর কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন তিনি। একই সাথে ভক্ত ও অনুসারীদের কাছে দোয়া চেয়ে নিজের ফেসবুক বার্তাটি শেষ করেন এই বক্তা।